দিনাজপুরের ঘোড়াঘাটে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নববর্ষ ১৪৩৩ বাংলা অনুষ্ঠিত হয়া। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, ভাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিনের নেতৃত্বে একটি বৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদের সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে হোপ ইন্টারন্যাশনাল স্কুল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঘোড়াঘাট পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রীজ রোডের স্কুল চত্তরে গিয়ে শেষ হয়।