পলাশবাড়ীতে বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৩:৫১ পিএম
পলাশবাড়ীতে বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রাসহ নানাবিধ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বৈশাখী শোভাযাত্রা উপলক্ষে একটি বনাঢ্য র‌্যালি পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত  হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কাওছার মো নজরুল ইসলাম লেবু মাওলানা। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার, থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান, উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। 

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে