আমতলীতে বাংলা নববর্ষ উদযাপন

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৪:২১ পিএম
আমতলীতে বাংলা নববর্ষ উদযাপন

আমতলী উপজেলা প্রশাসনের  উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয় । সকাল ৮ টায়  আমতলী উপজেলা পরিষদ চত্বরে আমতলী শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীত ও এসা হে বৈশাখ গানের মধ্যে দিয়ে প্রভাতি অনুষ্ঠান শুরু হয় । সকাল ৯টায়   বৈশাখী শোভাযাত্রা  শহর প্রদক্ষিন করে আমতলী পৌরসভায় শেষ হয় । শোভা যাত্রায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি , আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: মো: জামাল হোসেন , আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহম্মেদ ফকির , সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দল আজিজ , পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান , এনসিপির আহবায়ক মো: বায়জিদ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ,  সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন । শোভাযাত্রা শেষে  সকাল ৯.৩০ মিনিটে পৌরভবনে পান্তার আয়োজন করা হয় । এ ছাড়া বেসরকারি সংস্থা এন,এস,এস, বৈশাখী শোভাযাত্রা ও এন,এস,এস ট্রেনিং সেন্টারে পান্তা ইলিশের আয়োজন করে।

আপনার জেলার সংবাদ পড়তে