জনগণের ভালোবাসাই নেতৃত্বের মূল শক্তি: নুরুল হক

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৪:২০ পিএম
জনগণের ভালোবাসাই নেতৃত্বের মূল শক্তি: নুরুল হক

“নেতৃত্ব মহান আল্লাহর পক্ষ থেকে আসে, আর সেই নেতৃত্বের প্রকৃত শক্তি হলো জনগণের ভালোবাসা ও আস্থা। জনগণই সকল ক্ষমতার উৎস। তাই জনগণের মাঝেই থাকতে হবে, তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে এবং একজন ভালো মানুষ হিসেবেই নিজেকে গড়ে তুলতে হবে।”

এমনটাই মন্তব্য করেছেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদের সৎ, যোগ্য ও শিক্ষানুরাগী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল হক খান। তিনি আরও বলেছেন, একজন প্রকৃত নেতা কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন না। জনগণের ভালোবাসা, বিশ্বাস এবং দোয়া ছাড়া নেতৃত্বের পথ সুদৃঢ় হয় না। একজন নেতার মূল পরিচয় তার পদ বা ক্ষমতায় নয়, বরং মানুষের জন্য তার কাজ, ত্যাগ ও দায়িত্ববোধে। নুরুল হক খান বলেন, বর্তমান সময়ে সমাজে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। একটি এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতি নির্ভর করে সেই এলাকার নেতৃত্বের উপর। আর সেই নেতৃত্ব যদি জনগণের কল্যাণে নিবেদিত হয়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

নুরুল হক খান আরও বলেছেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চাই। চরকালেখান ইউনিয়নের মানুষের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। আমি মনে করছি, একজন জনপ্রতিনিধির প্রথম ও প্রধান দায়িত্ব হলো জনগণের সেবা করা। মানুষের সমস্যা শোনা, সমাধানের পথ খোঁজা এবং উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করা।

স্থানীয়দের মতে, নুরুল হক খান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবার মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাঁর এই মানবিক ও জনকল্যাণমূলক কর্মকান্ড ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। আগামী নির্বাচনে বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি জনগণের সমর্থন, দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান। নুরুল হক খান প্রত্যাশা করছেন, জনগণ সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মূল্যায়ন করবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সঠিক সিদ্ধান্ত নিবেন।

আপনার জেলার সংবাদ পড়তে