চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্চিত: এএসআই আক্তারুজ্জামান ক্লোজ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ১৪ এপ্রিল, ২০২৬, ০৪:২৩ পিএম | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৪:২৩ পিএম
চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্চিত: এএসআই আক্তারুজ্জামান ক্লোজ

চিরিরবন্দরে থানায় সাধারণ ডাইরী করতে গিয়ে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্চিত হওয়ার ঘটনায় স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকগণ তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানালে দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম গত ১৩ এপ্রিল সোমবার দিবাগত রাত সোয়া ১১ টায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এএসআই আক্তারুজ্জামানকে পুলিশ লাইনে ক্লোজ করেন। 

জানা যায়, গত ১৩ এপ্রিল সকাল ১০ টায় দৈনিক কালবেলা পত্রিকার চিরিরবন্দর প্রতিনিধি ও চিরিরবন্দর প্রেসক্লাবের সদস্য মোঃ জাফর ইকবাল তার মোবাইল হারানোর বিষয়ে জিডি করতে থানায় গেলে প্রথমে কম্পিউটার অপারেটরের কাছে যান। সেখান থেকে অপারেটর তাকে ডিউটি অফিসারের কাছে পাঠায়। ডিউটি অফিসার পুনরায় তাকে অপারেটরের কাছে যেতে বলেন। এভাবে কয়েক দফা ঘোরাঘুরির পর ওই সাংবাদিক ক্ষুদ্ধ হয়ে ওসি তদন্তকে ফোন করে তাদের বিরুদ্ধে অভিযোগ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ডিউটি অফিসার এএসআই আক্তারুজ্জামান ও কম্পিউটার অপারেটর ওই সাংবাদিকের শাটের কলার ধরে টেনে হিঁচড়ে হাজতখানায় নেয়া চেষ্টা করে ও তার মোবাইল ফোন এবং পত্রিকার আইডি কার্ড কেড়ে নেয়। এ ঘটনাটি জানাজানি হলে চিরিরবন্দর প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের নির্দেশনায় ওই সাংবাদিক পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে জেলা পুলিশ সুপার এএসপি সদর সার্কেলকে দ্রুত তদন্তের নির্দেশ দেন ও দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এরপর রাত সোয়া ১১ টায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এএসআই আক্তারুজ্জামানকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে