পিরোজপুরে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৪:২৬ পিএম
পিরোজপুরে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ

কৃষদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ু সহিষ্ণু, টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তন ও কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা এবং জীবনমান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কৃষদের মাঝে কৃষক কার্ড বিতরণ করেছেন।  আজ মঙ্গলবার দুপুরে ভার্চ্যুয়ালী এ কার্ড বিতরন কর্মসূচির উদ্ভোধন করেন তিনি। এ উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৫ জন কৃষক ও কৃষানীর হাতে এ কার্ড তুলে দেন। একই সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি প্রতিমন্ত্রী  বলেন, কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ সেবা, যা কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করবে। তাই এ কার্ডের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত  জরুরী। কোনো অবস্থাতেই কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে আপলোড করা যাবে না এবিষয়ে কৃষকদের সচেতন করতে হবে। তিনি আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সুশৃঙ্খল ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সহায়তা প্রদানে ভূমিকা রাখবে। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভা সঞ্চালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।

আপনার জেলার সংবাদ পড়তে