পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডবাসীকে বাংলা নববর্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌসী জিতু।
গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর ১৪৩৩ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। জীর্ণ পুরাতন সবকিছু পেছনে ফেলে নতুন সম্ভাবনা আর সাফল্যে ভরে উঠুক আমাদের প্রিয় মাতৃভূমি।
তিনি আরও বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি আধুনিক ও সমৃদ্ধ বরিশাল নগরী গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। নতুন বছরের এই শুভক্ষণে আমি বরিশাল সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের নারী-পুরুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।
পরিশেষে তিনি সর্বস্তরের জনগণকে উৎসবমুখর পরিবেশে এবং ভ্রাতৃত্বের চেতনায় নববর্ষ উদযাপনের আহবান জানিয়েছেন।