রাণীশংকৈল পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পিছনে ফার্নিচার শ্রমিক ইউনিয়ন এর সাবেক সম্পাদক মনজুর আলমের কনিষ্ঠ কন্যা মোবাশ্বিরা (৩) ১৪এপ্রিল দুপুরে রাড়ির গেটের দেওয়ালের সাথেই কয়েক জন মিলে খেলা করছিল, গেটের পার্শ্বের দুবর্ল দেওয়ালটি পড়ে যায়। শিশু মোবাশ্বিরা দেওয়ালটির নিচে চাপা পড়লে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎ সার জন্য দিনাজপুরে পাঠালে রাস্তায় শিশু মোবাশ্বিরার মৃত্য হয়। শিশুর অনাকাংক্ষিত দূঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাণীশংকৈল কলেজ মাঠে বাদ এশার শিশু মোবাশ্বিারার যানাযা নামাজ অনষ্ঠিত হবে। যানাযা শেষে পাচঁপীর কবর স্থানে মৃতের লাশ সমাধিত করা হবে।