কলমাকান্দায় জনস্বার্থে জলমহাল উন্মুক্ত করায় ডেপুটি স্পিকারকে ধন্যবাদ

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৪০ পিএম
কলমাকান্দায় জনস্বার্থে জলমহাল উন্মুক্ত করায় ডেপুটি স্পিকারকে ধন্যবাদ

নেত্রকোনার কলমাকান্দা রংছাতি ইউনিয়নের মাড়ি ভাঙ্গা বিল (জলমহাল) জনস্বার্থে উন্মুক্ত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডেপুটি স্পিকার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় স্থানীয় সাধারণ জনগন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কলমাকান্দা রংছাতি ইউনিয়নের মাড়ি ভাঙ্গা জলমহাল উন্মুক্তের বিষয়টি প্রকাশ হলে রংছাতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্থানীয় জনসাধারণ আনন্দে আপ্লূত হয়ে তাদের নন্দিত এমপি ব্যারিস্টার কায়সার কামাল'কে ধন্যবাদ ও উচ্ছ্বাসিত কৃতজ্ঞতা জানিয়ে যার যার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসংশিত করে তুলেন এলাকার সাধারণ কৃষক শ্রমিক মানুষেরা। 

উল্লেখ্য, শনিবার স্থানীয় কিছু লোক একত্রিত হয়ে তাদের নন্দিত এমপি নেত্রকোনা-১ বরাবর মাড়িভাঙ্গা জলমহালটি উন্মুক্ত করণে একটি মানবিক আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে মাননীয় ডেপুটি স্পিকার দ্রুত তাদের যৌক্তিক দাবি উন্মুক্ত কার্যকর ভূমিকা রাখেন।

এতে সরজমিন ঘুরে দেখা যায়, এলাকার স্থানীয় কৃষক শ্রমিক সাধারণ মানুষেরা আনন্দে আপ্লূত, তারা যে কাজটি এত বছরেও করতে পারেনি একটি শক্ত সিন্ডিকেট চক্রের কারণে তাদের নন্দিত এমপি সাধারণ মানুষের পক্ষে উন্মুক্ত করে দেওয়ায় সাধারণ মানুষের কাছে

প্রসংশিত ভূমিকা রেখেছেন। তারা ভূঁইসি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে