ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। রোববার (২৮ জুন) সকালে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী ত্রিশাল বাসস্ট্যান্ডে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।
জানাযায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। রোববার সকালে ত্রিশাল বাসষ্ট্যান্ডে ক্যাম্পেইন উদ্বোধন শেষে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী বলেন, একটি শিশুও যেন ক্যাম্পেইনের বাইরে না থাকে। ভবিষ্যত প্রজন্মের দৃষ্টিশক্তি সুরক্ষিত রাখতে তিনি সকল মা-বাবার সহযোগিতা কামনা করেন। দিনব্যাপী ত্রিশাল পৌরসভা ও উপজেলার বিভিন্ন জায়গায় বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়।