পিরোজপুরের জিয়ানগরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টার প্রেণরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতাধীন দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রামে প্রান্তিক ধান চাষী মোঃ ইব্রাহিম হাওলাদার বলেন আমরা কৃষক আমরা মাথার ঘাম পায়ে ফেলে ধান চাষ করি কৃষি ফলাই। আমরা সমাজের হেলাফেলার পাত্র নই অতএব, আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে সমাজে বাঁচতে চাই।
বুধবার (১৫ এপ্রিল) জিয়ানগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া পার্টনার ফিল্ড স্কুল (ধান) প্রোগ্রামের সভাপতি মো. ইব্রাহিম হাওলাদার উপস্থিত সকল কর্মকর্তা এবং কৃষকদের উদ্দেশ্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ সোনার বাংলা এই শব্দটি আমাদের পরিশ্রমের ফসল। আমরা দেশের জন্য যে পরিশ্রম কষ্ট করি সেই তুলনায় সম্মান মর্যাদা পাইনা। সমাজে কৃষকরা এখনও বৈষম্যের শিকার। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার টুকু পেতে। দয়া করে আপনারা সেটুকু আমাদেরকে দিবেন তাতেই আমরা খুশি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিএসএফ এর ৩৫ জন এবং সাধারণ ৩৫ জন মোট ৭০ জন চাষী নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, সিনিয়র সাংবাদিক আসানুল ছবির,রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দুরকানি সরকারি কলেজ প্রভাষক জাকারিয়া হোসেন, এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন।