বরিশাল নগরীতে বাসাার মধ্যে থাকা সিলিন্ডারের গ্যাস লিক করে বের হয়ে বিস্ফোরনে বাবা ও ছেলে আহত হয়েছে।
বুধবার ভোর রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড দরগা বাড়ী মসজিদের পাশের তালুকদার ভিলা নামের তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আল আমিন।
গুরুত্বর অগ্নিদগ্ধ বাবা মানিক চন্দ্র শীলকে (৬০) ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া তার ছেলে মৃদুল চন্দ্র শীলকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ ষ্টেশন অফিসার রবিউল আল আমিন আহত ছেলে মৃদুলের বরাত দিয়ে বলেন, তারা পরিবার নিয়ে থাকতো। রাতে বাবা ও ছেলে বাসায় ছিলো।
ওইরাতে নতুন একটি গ্যাস সিলিন্ডার এনেছিলো। সিলিন্ডার চুলার সাথে সংযোগ দেয়ার পর শব্দ হয়। তখন বাবা মানিক সংযোগ সিলিন্ডারের সাথে ভালো করে আটকে দিয়েছে। কিন্তু এরপরেও লিকেজ ছিলো। এতে সিলিন্ডার থেকে গ্যাস ঘরে ছড়িয়ে পরে।
ভোর ছয়টার দিকে মানিক চন্দ্র শীল রান্না করার জন্য চুলা জ্বালাতে গেলে বিস্ফোরন হয়।
এতে ঘরের দরজা জানালা উড়ে গিয়েছে। এছাড়াও আগুনে পুড়ে দ্বগ্ধ হয়েছে বাবা ও ছেলে।
তাদের উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, মানিক চন্দ্র শীলের শরীরে ৭০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকের ছেলের শরীরে ৫ ভাগের মতো পুড়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহজনক কিছু পাননি।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিষয়টি গ্যাস লিকেজের কারনে হয়েছে। তবুও তদন্ত করা হচ্ছে। কোন নাশকতার বিষয় পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে ঘরের মধ্যে গ্যাসের সিলিন্ডার দুইটি অক্ষত থাকায় প্রতিবেশিরা সন্দেহ প্রকাশ করেছেন।
বিস্ফোরনে ওই ভবনের নিচতলাসহ আশে-পাশের ভবন অনেক ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ষ্টেশনের অফিসার বলেন, গ্যাস লিকেজ হলে আগুন পেলে েিবেস্ফারিত হয়। তখন অক্সিজেনের দুর্বল জায়গা পেলে সেই স্থান নিয়ে বের হয়ে যায়। এখানেও সেই ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনের নীচ তলার তিনটি রুমের দরজা, জানালা ও থাইগ্লাসসহ ব্যবহৃত আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়াও ওই ভবনের দ্বিতীয় তলা ও পাশের একটি ভবন ক্ষতি হয়েছে।