বান্দাইখাড়া ফাজিল মাদ্রাসায় বিদায়-বরণ

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:০৬ পিএম | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:০৬ পিএম
বান্দাইখাড়া ফাজিল মাদ্রাসায় বিদায়-বরণ
রাজশাহীর বাগমারার নরসিংহপুর বান্দাইখাড়া ফাজিল মাদ্রাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদ্রাসা প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট ৫৩ জন পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সদস্য আব্দুল হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার অধ্যক্ষ এস এম আমিনুল হক। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করা হয়। শেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার জেলার সংবাদ পড়তে