মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া-মিলাদ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:২৭ পিএম | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:২৭ পিএম
মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া-মিলাদ

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি’র ১৭ বছর পর্দাপণ উপলক্ষ্যে দিনভর কোরআন খানি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাই টিভি'র বরিশালের গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে ও সভাপতিত্বে বুধবার সকালে তাঁরাকুপি-কটকস্থল নুরানী হাফেজী মাদরাসা ও এতিমখানায় আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় বক্তব্য রাখেন গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জহিরুল ইসলাম, সাংবাদিক রাজীব ইসলাম তারিম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুম হাওলাদার, সদস্য তাসদিত হায়দার সাজিদ, আরিফ সরদার, হাফেজ কামাল হোসেন সহ অন্যান্যরা।

শেষে মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীসহ তার পরিবারবর্গদের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ফাফেজ মাওলানা ইশা ফরাজী।

আপনার জেলার সংবাদ পড়তে