ঢাকাগামী ডাবল ডেকার লঞ্চে এক শিশু সন্তান রেখে উধাও হয়ে গেছেন বাবা। ওই শিশু কন্যা সন্তানের বয়স ৬থেকে ৮ মাস হতে পারে বলে ধারনা করা হচ্ছে। বুধবার ( ১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বন্ধন-৫ লঞ্চে এ ঘটনা ঘটেছে। লঞ্চের একাধিক যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষ জানান, বিকেল ৪ টার দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুলিয়া লঞ্চঘাটে লঞ্চ নোঙর করলে যাত্রীদের ওই কন্যা সন্তান নিয়ে এক ব্যক্তি লঞ্চে উঠেন। নিজেকে ওই সন্তানের বাবা পরিচয় দিয়ে অন্য যাত্রী সাথে বিছানা বিছিয়ে বসেন। কিছু সময় পর বাচ্চা রেখে লঞ্চ থেকে নেমে যান। মো. সোহেল নামে এক যাত্রী বলেন, ধুলিয়া ঘাট থেকে লঞ্চে উঠেন। লঞ্চে ওঠার কিছুক্ষণ পর বাচ্চা মা আসতে বলে তিনি লঞ্চ থেকে নেম যান। লঞ্চ থেকে নামার সময় পাশের সিটের যাত্রীদের বাচ্চার প্রতি খেয়াল রাখার অনুরোধ জানিয়ে যান। তবে লঞ্চ ধুলিয়া ঘাট ত্যাগ করলে বাচ্চাটির মা বাব কিংবা কোনো স্বজন লঞ্চে আসেনি। দীর্ঘসময় কেউ না আসায় বাচ্চাটি চিৎকার করতে থাকেন। পরে যাত্রীরা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান। লঞ্চ কর্তৃপক্ষ বাচ্চাটিকে কয়েকজন মহিলা যাত্রীর হেফাজতে রেখেছেন। এবিষয়ে জানতে চাইলে এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল বলেন, কেনো কি কারণে শিশু সন্তান রেখে বাবা উধাও হয়ে গেছে তা বলতে পারছি না। শিশুটি কয়েকজন মহিলা যাত্রীর কাছে রয়েছে। খোঁজ - খবর নিয়ে পরিবার সনাক্তের চেষ্টা চলছে। এবিষয়ে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।