ডাকাত দলের ৫ সদস্য লুন্ঠিত মালামালসহ গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬, ০৫:৩৩ পিএম
ডাকাত দলের ৫ সদস্য লুন্ঠিত মালামালসহ গ্রেফতার

রাজধানীর কদমতলী এলাকা থেকে ০২ টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গত মঙ্গলবার ১৪ এপ্রিল ইয়াং জি জিয়াং প্রকল্পে প্রায় ১৫/১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রকল্পের ভিতরে প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়ি ও বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় ওয়েন জিনহুয়া (৫৫) নামে একজন চীনা নাগরিককে ডাকাত দল ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। উক্ত ডাকাতি সংঘঠিত হওয়ার পর র‌্যাব দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র‌্যাব প্রকল্পের লুন্ঠিত মালামালের মধ্যে (১) ০৩ টি বিদেশী ব্র্যান্ডের দামি ঘড়ি, (২) ০২ টি বিদেশী মোবাইল ফোন ও (৩) নগদ ১৫,৭০০/- উদ্ধারসহ ডাকাত দলের ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারকৃত আসামিদের নাম ১. মাসুদ রানা (৪৩), পিতা- মনির হোসেন, সাং- শুভাঢ্যা, থানা- কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা, ২. নাছির পিয়াদা (৪০), পিতা- মো: ফারুক পিয়াদা, ৩. হৃদয় মীর (২২), পিতা- ফুল মিয়া, উভয় সাং- ভেচকী, থানা- মঠবাড়ীয়া, জেলা- পিরোজপুর, ৪| রোমান শেখ (৩৪), পিতা- আব্দুর রব , সাং- ভাবানীপুর, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ ও ৫| মো: মামুন (৩২), পিতা- মো: গোলাম মোস্তফা, সাং-পুরাহাট, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়| গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ১. নাছির পিয়াদা (৪০) এর বিরুদ্ধে পিরোজপুর মঠবাড়ীয়া থানা ও চট্রগ্রাম বায়েজিত বোস্তামি থানায় ০২ টি মামলা রয়েছে , ২. রোমান শেখ (৩৪) এর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ০১ টি ছিনতাই মামলা রয়েছে ও মো: মামুন (৩২) এর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ০১ টি মাদক মামলা রয়েছে| উল্লেখ্য যে, উক্ত ঘটনায় ১৫/১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ৪৩, তারিখ- ১৫/০৪/২০২৬ খ্রি., ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০/ র‌্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল বুধবার ১৫ এপ্রিল বিকেলে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ টি বিদেশী পিস্তল, ০১টি একনলা বন্দুক ও ০৬ রাউন্ড গুলিসহ ০২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের নাম ১. মো: জিতু (৩৩), পিতা- মো: আফছার, সাং- মুরাদপুর, ও ২. হুমায়ুন হোসেন রনি (৪০), পিতা- আলোকচান বেপারী, সা- পূর্ব জুরাইন, উভয় থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়| আসামি মো: জিতু (৩৩) এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ১২ টি এবং ২. হুমায়ুন হোসেন রনি (৪০) এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় প্রায় ০৯ টি মামলা রয়েছে. গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ০১ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে| যার মামলা নং- ২৭, তারিখ- ১৫/০৪/২০২৬ খ্রি., ধারা- ১৯(ভ)/১৯অ ঞযব অৎসং অপঃ, ১৮৭৮। গত ১২ এপ্রিল রাতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি, লালবাগ ক্যাম্প একটি যৌথ অভিযানে র‌্যাব-১২ এর সহযোগিতায় পাবনা জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ০১ টি দেশীয় ওয়ান শুটার গান, ০২ টি শুটার গান, ০১ টি রিভালবার এবং ১৬ রাউন্ড কার্তুজসহ ০৪ জন ব্যক্তিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

আপনার জেলার সংবাদ পড়তে