বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় হুন্ডা আরোহীসহ নিহত ২, আহত ১

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ পিএম
বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় হুন্ডা আরোহীসহ নিহত ২, আহত ১

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া ভাবে হুন্ডা চালানোর সময় হুন্ডা আরোহী সহ ২ জন ঘটনাস্থলে নিহত ও ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি বুধবার রাত ৮ টার দিকে চৌমুহনী পূর্ব বাজার কমফোর্ট হাসপাতালের সামনে ঘটেছে। প্রত্যক্ষদোর্শীরা জানান, চৌমুহনী অভিমূখী দুই যুবক বেপরোয়া ভাবে হুন্ডা চালিয়ে একজন পথচারীকে চাপা দিয়ে যাওয়ার সময় একটি পিলারের সাথে ধাক্কা খায়। এসময় পথচারী ইকবাল হোসেন (৫৫) ও চৌমুহনী পৌরসভার  গনিপুর গ্রামের জসিম উদ্দিনের পুত্র মিসকাত হোসেন (২০) ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও স্বপন (১৮) নামের অপর হুন্ডা আরোহী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।  চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোবারক হোসেন ভূইয়া বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুন্ডাটি জব্দ ও দুই জনের লাশ উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে