আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীন সানাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ জুম্মা কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তাকে গার্ড অব অনার ও নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। কচুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীন সানা বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি ৩ পুত্র ও ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। উপজেলা নির্বাহী অফসার শ্যামানন্দ কুন্ডু মরহুমের কফিনে পুষ্পস্তবক ও জাতীয় পতাকা মুড়িয়ে সম্মাননা প্রদান করেন। এসময় থানার একটি চৌকশ পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। পরে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমের ভাইপো হাফেজ মাওঃ আব্দুল আওয়াল। এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।