চাটমোহরে শিশুকন্যা ধর্ষণের শিকার,ধর্ষক আটক

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:১৪ পিএম
চাটমোহরে শিশুকন্যা ধর্ষণের শিকার,ধর্ষক আটক

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে ৯ বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেল ৪টার দিকে। ওই শিশুটির পিতা পার্শ্বডাঙ্গা গ্রামের মোঃ মাসুদ রানা শুক্রবার রাতে চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলা নং ২২। পুলিশ ধর্ষণের অভিযোগে পার্শ্বডাঙ্গা গ্রামের খাইরুল ইসলামের ছেলে রিয়াদ সরকার ওফে তুষার (১৯) কে আটক করেছে। আটককৃত তুষারকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। অভিযোগে জানা গেছে,পার্শ্বডাঙ্গা গ্রামের মাসুদ রানার ছোট মেয়ে (৯) কে প্রতিবেশি যুবক তুষার শুক্রবার বিকেল ৪টার দিকে ফুল ও আম দেওয়ার কথা বলে নিজ বাড়ির পেছনে নলকূপের পাড়ে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে পরনের বস্ত্র খুলে পায়ুপথ দিয়ে জোরপূর্বক ধর্ষন করে। শিশুটি চিৎকার দিলে তুষার তাকে ছেড়ে দিয়ে পপালিয়ে যায়। বাড়ির লোকজন ও শিশুটির পিতা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে রাতে থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক তুষারকে আটক করে।  চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান,অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তুষারকে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে