আজ থেকে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬, ১২:১৯ পিএম | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:১৭ এএম
আজ থেকে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি
ছবি, সংগৃহীত

মধ্যেপ্রাচ্যের সংঘাত ঘিরে বিশ্ব ভুগছে জ্বালনি তেলের অনিশ্চয়তায়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও এর প্রভাব পড়ছে। সংকটের এই সমূর্তে আগের নির্ধারিত দামের চেয়ে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। যা আজ রোববার থেকে কার্যকর হবে। 

এরআগে গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে। একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম পুনর্র্নিধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০ টাকা।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম পুনর্র্নিধারণের আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের মূল্য ছিল ১২০ টাকা এবং পেট্রোলের মূল্য ছিল ১১৬ টাকা। এছাড়া কেরোসিনের দাম ছিল প্রতি লিটার ১১২ টাকা এবং ডিজেলের মূল্য ছিল লিটারপ্রতি ১০০ টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে