শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০২:১৮ পিএম
শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রবিবার  শ্রীমঙ্গল জেটি রোড সংলগ্ন হাইল হাওরে মাছ ধরার সময় স্থানীয় মৎস্যজীবীদের জালে অজগরটি আটকা পড়ে। পরে বিষয়টি রাজা মিয়া ও সাইদুল হক আবুল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে জালসহ অজগর সাপটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট বলে জানা গেছে। পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে