বাজিতপুরে

বাড়ির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৪, অভিযোগ দায়ের

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৪:০১ পিএম
বাড়ির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৪, অভিযোগ দায়ের

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের দড়িঘাগটিয়া এলাকায় বাড়ির সীমানাকে কেন্দ্রকরে প্রতিপক্ষ ওয়াহিদুজ্জামান সুজন এর নির্দেশে রাজিব মিয়া তারভির মিয়া সহ ৮-১০ দেশীয় অস্ত্র সঞ্জিত হয়ে মোঃ মোশারফ হোসেন মিল্লাত এর বাড়িতে অর্তকিত ভাবে হামলা চালালে মোশারফ হোসেন মিল্লাত সহ অন্তত ৪ জন আহত হয়েছে। এ ঘটনাটি ঘটে গত শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির সীমানায়। গুরুত আহতরা হলেন মোশারফ হোসেন মিল্লাত (৪০), আল-আমিন (২৮), খাদিজা আক্তার রিতা (৩০) ও স্বামী মৃত জজ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৬০)। এদের মধ্যে গুরুতর আহত মোশারফ হোসেন মিল্লাতকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ৩ জন কে বাজিতপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ওয়াহিদুজ্জামান সুজন ও তার লোকজন অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে মোশারফ হোসেন মিল্লাত এর বাড়ির জায়গা দখল করার পায়তারা চালিয়ে আসছিল। ওই দিন মোশারফ হোসেন মিল্লাত ও তার পরিবারের লোকজন প্রতিবাদ করার কারণে তাদের কে দেশীয় অস্ত্রসঞ্জিত হয়ে হামলা চালায় সুজন ও তার লোকজন। এ সময়ে তাদের বসত ঘরের আলমারি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ প্রায় ৬-৭ লক্ষ টাকার জিনিস নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। থানায় অভিযোগ করায় তাদের কে হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন এ বিষয়ে মোশারফ হোসেন মিল্লাত বাদি হয়ে ওয়াহিদুজ্জামান সুজন, রাজিব মিয়া, ছালেহা খাতুন, তানভীর মিয়া, হাসান মিয়া, সহ ৮-১০ এর বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস.এম শহিদুল্লাহ সাংবাদিক দের বলেন, অভিযোগটি জরুরী ভিত্তিতে মামলায় রূপান্তর করবেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে