ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রোবেলার টিকা দেওয়া হবে। রোববার (১৯ জুলাই) দুপুরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে হাম-রোবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ন অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ( ভূমি) আমির সালমান রনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মানিক মজুমদার. ডিজিজ কন্টোল কর্মকর্তা ডা. মীর কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ আবু সাঈদ, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান, উপজেলা বিএনপি নেতা শেখ মোঃ ঈসহাক, ফজলুল হক, শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আজহারুল হক প্রমুখ। হাম-রোবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আজ সোমবার, ২০ এপ্রিল থেকে ১০ মে তারিখ পর্যন্ত ১১ কার্য দিবসে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত বয়সী উপজেলার ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রোবেলার টিকা দেওয়া হবে।