ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রঙ মিস্ত্রির মৃত্যু

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬, ০৫:১৭ পিএম | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৫:১৭ পিএম
ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রঙ মিস্ত্রির মৃত্যু

এক শ্রমিক ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা থেকে পড়ে গিয়ে তোয়েব আলী(৩৫)নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছে। পাঁচ তলা ভবনের চার তলার বাইরের দেয়ালে ঝুলন্ত অবস্থায় রঙের কাজ করছিলেন তিনি।রোববার বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত তৈয়ব আলী সদর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।  শহরের পোস্ট অফিস মোড়ে পাঁচতলা বিশিষ্ট একটি ভবনের চার তলার বাইরের দিকের দেয়ালে রঙের কাজ করছিলেন তোয়েব আলী। ওই সময় ভবনের সামনের দেয়ালের দিক দিয়ে টানানো ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে ওই রঙ মিস্ত্রির অসাবধানতাবশত স্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা ভবন থেকে নিচে পড়ে যান তিনি।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, তোয়েব আলীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে