সুজানগরে হাম-রুবেলা টিকাদান বিষয়ক এডভোকেসি সভা

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬, ০৮:৩৯ পিএম | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৫:২০ পিএম
সুজানগরে হাম-রুবেলা টিকাদান বিষয়ক এডভোকেসি সভা

দেশব্যাপী জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষে পাবনার সুজানগরে হাম-রুবেলা টিকাদান বিষয়ক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ওয়াসিম খান। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ ফেরদৌসী সুলতানা, মেডিকেল অফিসার ডাঃ তন্ময় সাহা, ডাঃ সৌমিক পোদ্দার ও এসআই আনোয়ার হোসেন। উল্লেখ্য সোমবার সকাল সাড়ে ৯টায় জেলার মধ্যে প্রথম সুজানগরের মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে