নাজিরপুরে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৬:১১ পিএম
নাজিরপুরে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ আরিফ উদ্দিন মন্ডল (৩০) নামে এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ১৮ এপ্রিল সন্ধ্যায় উপজেলার মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবক ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার গামারীতলা গ্রামের মোঃ রইছ উদ্দিন মন্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. আলমগীর কবীরের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) এস. এম. সালেহীনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আরিফ উদ্দিন মন্ডলকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই এস. এম. সালেহীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা চেকপোস্টে সতর্ক অবস্থানে ছিলাম। সন্দেহজনক চলাফেরার কারণে তাকে তল্লাশি করা হলে তার কাছথেকে ইয়াবা উদ্ধার করা হয়।  নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। থানার প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে