জনদুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারী মোঃ আব্দুল আউয়াল মজুমদার। শনিবার গণম্যাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। একদিকে জ্বালানী সঙ্কট, নিত্যপণ্যের দাম আকাশচুম্বি। সেইসাথে চাঁদাবাজিও মারাত্মক আকার ধারণে করেছে। নারী হত্যা, নারী নির্যাতন তো আছেই। জনগণের নিরাপত্তাও চরম হুমকির মুখে। এমতাবস্থায় সরকার কঠোরহস্তে এসবকিছু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে জনরোষ ক্রমেই দানা বেধে উঠবে। তখন হয়তো কিছু করার থাকবে না।