রূপগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমানের ব্যাপক গণসংযোগ

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর
| আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:২৯ পিএম | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:২৯ পিএম
রূপগঞ্জে  চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমানের ব্যাপক গণসংযোগ
আসন্ন উপজলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন রুপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। শনিবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা শেষে সন্ধ্যায় দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা এলাকার স্থাণীয় ভোটার, চাকুরীজীবি, সমাজ সেবক, কলিঙ্গা বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। পথ সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ২০১৪ সালের ন্যায় আমাকে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে বলে আশাবাদী। রুপগঞ্জ উপজেলা নির্বাচনী এলাকার জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি রুপগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। রুপগঞ্জ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজী দূর করবো। সাধারণ শ্রমিকরা যেন নির্ভয়ে বসবাস করতে পারে তার ব্যবস্থা করবো। উপজেলার সকল সরকারী-বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে নিয়মিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতির মাধ্যমে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো। শিক্ষার মান উন্নয়নে কাজ করবো (ইনশাআল্লাহ)। এ সময় অন্যান্যের মাঝে দাউদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. বেলায়েত আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সফিক ভূইয়া, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও বিএনপি নেতা নজরুল ইসলাম কাজল, গাজীপুর জেলা আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজ ভান্ডারীয়ার সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক গোলাম রসুল সুমন সহ রুপগঞ্জ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে