আসন্ন এসএসসি পরীক্ষা -২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মত বিনিময় সভা ও প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ৩ টায় ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়েজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো: জামাল হোসেন মিয়া। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হলসুপার ও কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান,ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ ভবানীপুর উচ্চ বিদ্যাালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন,মালখানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: ফরিদ হোসেন,পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজী । সভায় এ কেন্দ্রের অর্ন্তভুক্ত ৭ টি প্রতিষ্ঠানের ৪০ জনের অধিব কক্ষ প্রত্যাবেক্ষক অংশ নেন। সভায় এসএসসি পরীক্ষা যথাযথ ভাবে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সরকারী নানা নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়। প্রসঙ্গত এ কেন্দ্রে নিয়মিত ও অনিয়মিত মোট ৬শত ২৮জন পরীক্ষার্থী অংশ নিবে।