দিরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৮:৩০ পিএম
দিরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

দিরাইয়ে গরীব, এতিম ও অসহায় এসএসসি পরীক্ষার্থী ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপ। রবিবার বিকেল পাঁচটায় দেশের একমাত্র আবাসিক গরীব-এতিম ও অসহায় মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ফিমেইল একাডেমীর ৪৮ জন পরীক্ষার্থীর মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে একাডেমীর অধ্যক্ষ নাজমা বেগমের সভাপতিত্বে এবং দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর ও ইয়থের লিপিকা বিশ্বাসের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, তাড়ল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রুফিয়া আক্তার, কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুবেনা আক্তার, কবি মহসিনা খাতুন রুমি ও শাম্মী আক্তার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাডেমির শিক্ষিকা আকিবুন নেছা, নুসরাত ফারজানা, দিরাই কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিয়া সরদার, ইয়থের আশরাফ উদ্দিন, ইউসুফ খান, মাহফুজুর রহমান, দূরপতি নন্দী, সুবর্ণা আক্তার ইমা, বাবলী প্রমুখ। বক্তারা বলেন, আজকের এই উপহার সামগ্রী ছোট হলেও এর গুরুত্ব অনেক বেশি। কারণ ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রীরাই এগিয়ে এসে এ উদ্যোগ বাস্তবায়ন করেছে। তারা পরীক্ষার্থীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে