চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় দু'টি মহিষ আটক করেছে বিজিবি। গত সোমবার ভোর রাতে বিভিষণ এলাকার জোড়াব্রীজ নামক স্থান থেকে মহিষ দু'টি আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে বিভিষণ বিওপির টহল কমান্ডার সুবেদার আইয়ুব আলীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল জোড়াব্রীজ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় দু'টি মহিষ আটক করা হয়। পরে এঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মহিষ দু'টি শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে গরু,মাদক, পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।