কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈইলাগ ইউনিয়নের রাহেলা ব্যাপারি বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার রাত নয়টার দিকে মুন্না মিয়া গং ও দিপু মিয়া গংদের মাঝে তর্কা তর্কির এক পর্যায়ে হামলা চালালে রাহেলা সরকার বাড়ির খোকন মিয়ার ছেলে বিপ্লব মিয়া (২৪) নিহত হয়। এসময় পুলিশ এই গ্রামে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশ সদস্য সহ অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানায়, বিপ্লব মিয়ার লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লা বলেন,এ বিষয়ে খুনের মামলায় প্রক্রিয়া চলছে।