কাউখালীতে ১২১টি কেন্দ্রে হামের টিকাদান শুরু

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০২:৩৮ পিএম
কাউখালীতে ১২১টি কেন্দ্রে হামের টিকাদান শুরু

কাউখালী উপজেলায় সোমবার (২০) এপ্রিল সকালে অনুষ্ঠানিকভাবে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কাউখালী উপজেলার ১২০ কমিউনিটি টিকাদান কেন্দ্রে ও ১টি স্থায়ী কেন্দ্র সহ মোট ১২১ টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সকল শিশুকে ১ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেয়া শুরু হয়েছে। উপজেলার মোট ৭৮৫৯জন শিশুকে প্রাথমিক পর্যায়ে এই টিকে দেওয়া হবে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ আনুষ্ঠানিকভাবে হামের টিকা দান কর্মসূচি শুভ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অমৃতা সরকার, মেডিকেল টেকনোলজি মোঃ আনিসুল হক।

আপনার জেলার সংবাদ পড়তে