টরকী বন্দর জামে মসজিদের আধুনিকায়ন নিয়ে মতবিনিময়

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২০ এপ্রিল, ২০২৬, ০২:৪১ পিএম | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০২:৪১ পিএম
টরকী বন্দর জামে মসজিদের আধুনিকায়ন নিয়ে মতবিনিময়

বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী পৌরসভার ‎টরকী বন্দর আদর্শ জামে মসজিদের পুনঃনির্মাণ ও আধুনিকায়নের কাজের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ী, মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানের সভাপতি ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়ার নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি তুলে ধরে দ্রুত মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এই মসজিদ কেবল ইবাদতের স্থান নয় বরং সমাজের ঐক্য ও সম্প্রীতির কেন্দ্রবিন্দু। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সম্মানিত মুসল্লিগণ উপস্থিত ছিলেন। শেষে পুনর্গঠিত মসজিদের নির্মাণ কাজে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি বিনীত আহবান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে