শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্ধোধন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :
| আপডেট: ২০ এপ্রিল, ২০২৬, ০৩:১৮ পিএম | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৩:১৮ পিএম
শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্ধোধন

সারাদেশের ন্যায় শ্রীমঙ্গলেও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সকাল ১০ টায় "হাম - রুবেলা ক্যাম্পেইন ২০২৬" এর শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন।  এ সময় উপস্থিত ছিলেন ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সম্রাট কিশোর পোদ্দার, কনসালটেন্ট ( শিশু) ডাঃ বিশ্বজিৎ দেব এবং অন্যান্য মেডিক্যাল অফিসারবৃন্দ। ডা. সিনথিয়া তাসমিন জানান, সারাদেশের ন্যায় শ্রীমঙ্গলেও হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত সর্বমোট ১১ দিন টিকাদান ক্যাম্পেইন চলবে।  

তিনি জানান, শ্রীমঙ্গলে ২১৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৪ হাজার ৫৯৪ জন শিশুকে বিনামূল্যে এই  টিকা প্রদান করা হবে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টার মো. মাহবুবুর রহমান জানান, হাম-রুবেলা কর্মসুচী সফল করতে উপজেলায় ২৭ জন সুপারভাইজার,  ২৭ জন হেলথ এসিস্ট্যান্ট ও ৪৩২ জন ভলান্টিয়ার নিয়োজিত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে