৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাষ্ট্রের উদ্যোগে সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে আই ক্যাম্পের উদ্বোধণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্ধোধণ করেছেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। ক্যাম্পের মাধ্যমে হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখের সানি, নেত্রনালী অপারেশন, বিনামূল্যে চশমা এবং ওষুধ সরবারহ করা হয়। আই ক্যাম্পের প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. সেলিম হাওলাদার, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিন, মো. সফিকুর রহমান সফিক প্রমুখ। বক্তব্য রাখেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের তদারককারী মো. মোফাজ্জেল হোসেন। চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. বেনজীর বুশরা, কাউন্সিলর ছিলেন তানিয়া আক্তার, খাদিজা আক্তার, সুমী আক্তার, সাইদুর রহমান শাওন হোসেন।
উল্লেখ্য, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি তিন মাস পর পর এ সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়া প্রতি সপ্তাহের শনি ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এবারের ক্যাম্পে নেত্রনালী রোগীদের বিনামূল্যে অপারেশনসহ ১৮৫ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।