হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৪:২৫ পিএম
হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক

আপনার অবগতির জন্য জানাতে চাই, হামের প্রাদুর্ভাব রোধে আজ সোমবার থেকে সারা দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে জনবল ও চিকিৎসা সামগ্রী দিচ্ছে ব্র্যাক। এই টিকাদান কর্মসূচিতে ব্র্যাকের পক্ষ থেকে ১৫ লাখ সিরিঞ্জ সরবরাহ করা হচ্ছে। দেশের ৩৬টি জেলায় ব্র্যাকের ২৪ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবিকা শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসতে সহায়তা করবেন। ব্র্যাকের স্বাস্থ্যসেবিকারা বাড়ি বাড়ি যাবেন এবং তারা শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে শিশুদের টিকা নিতে টিকাদান কেন্দ্রে যেতে উদ্ধুদ্ধ করবেন। এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি এবং ফাইল ছবি এখানে যুক্ত করা হলো। আপনার বহুল প্রচারিত গণমাধ্যমে সংবাদটি প্রকাশের জন্য একান্ত অনুরোধ জানাচ্ছি।