বিরলে জমি-জমার বিরোধে দুপক্ষে মারপিটের ঘটনা ঘটেছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর (সোনাহারপাড়া) গ্রামের মোঃ আব্দুল বাছেদ এর ছেলে ভিকটিম আফজাল হোসেন (৩৮) জানান, একই গ্রামের মৃত মইজউদ্দীন ওরফে বুদু এর ছেলে মোঃ মিজানুর রহমান (৪২), মৃত আজিজার রহমান এর ছেলে মোঃ নুর ইসলাম (৩৩) ও মোঃ মোয়াজ্জেম হোসেন (৪৭), মৃত মইজউদ্দীন ওরফে বুলু এর ছেলে মোঃ আমিনুল ইসলাম ওরফে আমুন (৩৮), মৃত আমজাদ হোসেন এর ছেলে মোঃ দুলাল হোসেন (৪৪), মৃত ফইজউদ্দীন এর ছেলে মোঃ এনামূল হক (৩৮), মৃত মহির উদ্দীন এর ছেলে মোঃ ফয়জুর রহমান (৬৬), মিজানুর রহমান এর স্ত্রী রোমেনা খাতুন (৩৭), দুলাল হোসেন এর স্ত্রী মোছাঃ মনোয়ারা (৩৮), মোঃ মোয়াজ্জেম এর স্ত্রী বিউটী বেগম (৪৪), মোঃ জুয়েল এর স্ত্রী মোছাঃ রওশন আরা (৩৫)গণ বিরল থানাধীন তেঘরা মহেশপুর মৌজাস্থ বিরোধীয় জমির দখলকে কেন্দ্র করে মারপিট করলে আমি, আমার ছোট ভাই আবু বক্কর সিদ্দিক (৩৫) ও আমার কামলা লুৎফর রহমান (৪৫) আহত হয়। আহতরা হাসপপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।