গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৬:০৫ পিএম
গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মমনসিংহের গফরগাঁওয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।  সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম আব্দুল্লাহ আল মামুন উপস্থিত থেকে  আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মীর কামরুজ্জামান, উপজে লা স্যানেটারী ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক আব্দুল কুদ্দুস সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও  বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে ইউএনও এন. এম আব্দুল্লাহ আল মামুন পৌর শহরের ষোলহাসিয়া মতিন কমিশনার বাড়ি কেন্দ্রে উপস্থিত শিশুদের টিকা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং শিশু অভিভাবকদের উদ্দেশ্যে টিকার গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদানে উৎসাহিত করেন। একই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে পৃথকভাবে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মানিক মজুমদার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমতিয়াজ আহমেদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন জানান, এই ক্যাম্পেইনের আওতায় গফরগাঁও ও পাগলা থানায় ১৫ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মোট ৩৮৪টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৩৮৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। নির্ধারিত শর্তসাপেক্ষে পূর্বে টিকা গ্রহণকারী শিশুরাও এ ক্যাম্পেইনে পুনরায় টিকা গ্রহণ করতে পারবে। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের টিকা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলায় ২০ এপ্রিল থেকে ১০ মে/২০২৬ পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। এ সময় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট প্রায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে