২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি সমমান পরীক্ষায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোট ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ২ হাজার ৩৫৮ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৬৭০ জন, কারিগরী (ভােকেশনাল) থেকে ১৪০ জন ও মাদ্রাসা থেকে ৫৪৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এখানকার ৪টি পরীক্ষা কেন্দ্রে ও নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে এই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিবে। পরীক্ষার কেন্দ্রগুলো হচ্ছে- ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়, ফুলবাড়ী বালিকা পাইল উচ্চ বিদ্যালয়, মিয়াপাড়া নাজিম উদ্দন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের কেন্দ্র শাহ্বাজার এ, এইচ সিনিয়র ফাযিল মাদ্রাসা। এরমধ্যে আশপাশে কোনো মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র না থাকায় শাহ্বাজার এ, এইচ সিনিয়র ফাযিল মাদ্রাসার দাখিল শিক্ষার্থীরা নাগেশ্বরী উপজেলার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার এ প্রতিনিধিকে জানান, এবার ফুলবাড়ী উপজেলার ৪ টি পরীক্টষা কেন্দ্রে ২১ এপ্রিল থেকে এসএসসি সমমান পরীক্ষা শুরু হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশমতে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় থাকবে। পরীক্ষায় অসৎউপায় অবলম্বনের কোনো সুযোগ থাকবে না।