কাউখালীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০২:২৬ পিএম
কাউখালীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

কাউখালীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এই শিক্ষা মহোৎসবের সূচনা ঘটে। সকালে পরীক্ষা শুরুর পর উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আসাদুজ্জামান। তিনি কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কাউখালী এস,বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র , মাদ্রাসা কেন্দ্র, কারিগরি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে  ৯৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ২১ জন পরীক্ষার্থী।

আপনার জেলার সংবাদ পড়তে