ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির মতবিনিময়

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০২:৩৬ পিএম
ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির  মতবিনিময়

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সাথে ঝিনাইগাতী উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। তিনি জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ঝিনাইগাতী থানার ওসি আমিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় জনপ্রতিনিধিরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন। সভায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে