ভালুকা উপজেলার ভরাডোবায় এক্রপেরিয়েন পোষাক কারখানার বর্জ্য নিস্কাশন ব্যাবস্থা ড্রেন বন্ধ করে দিলেন পরিবেশ অধিদপ্তর। কারন কারখানার বর্জ্য কৃষকের ফসলি জমিতে ছেড়ে দেয়া তিনটি ইউনিয়নের প্রায় এক হাজার একর জমির ফসল উৎপাদন দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক। ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো ঃ সাইফুল ইসলাম জানান,পরিবেশ অধিদপ্তর ভালুকা উপজেলার এক্রপেরিয়েন পোষাক কারখানার বর্জ্য কৃষকের ফসলী জমিতে না ফেলার জন্য একাধিক বার সর্তক করে পত্র দিয়েছেন এবং কয়েক দফা জরিমানা করা হয়েছে। কিন্তু কারখানার মালিক পক্ষ কোন কথা শুনছেনা। তারা বর্জ্য ফসলের জমিতে ছেড়ে দিয়ে হাজার হাজার কৃষকের ক্ষতি করে যাচ্ছে। এতে প্রায় উপজেলার ভারাডোব,ধীতপুর ও বিরুনীয় ইউনিয়নের প্রায় এক হাজার জমিতে প্রায় ১৬ বছর ধরে কৃষক কোন ফসল উৎপাদন করতে পারেনি। ২১ এপ্রিল দুপুরে ভালুকার সহকারী কমিশনার ভুমিকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানার ড্রেনিজ ব্যবস্থা মাটি দিয়ে ভারাট করে বন্ধন করে দেয়া হয়েছে।