শেরপুরে পরিচ্ছন্ন শহর গড়তে মতবিনময় সভা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৪:২৭ পিএম
শেরপুরে পরিচ্ছন্ন শহর গড়তে মতবিনময় সভা

“আবর্জনা থাকবে চেখের আড়াল, দেখবো সবাই পরিষ্কার শহর - এই স্লোগানকে সামনে রেখে শেরপুর পৌরসভার আয়োজনে শহরের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে পরিচ্ছন্ন শহর গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুর পৌর সভা কার্যালয়ের সভাকক্ষে সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।  সভায়  সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে দোকান মালিক ও পরিবহন নেতৃবৃন্দের  নানা পরামর্শ ও করণীয় বিষয়ে মতামত গ্রহণ করা হয়। এসময় শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি,   পৌর শহরের ব্যবসায়ী মালিক সমিতি নেতৃবৃন্দদের মধ্যে লুৎফর রহমান বাদল, মাশুকুর রহমান, রেজাউর রহমান, আহমদ আলী, হান্নান মিয়া এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে