জনসভায় সাবেক সংসদ সদস্যকে হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৪:৩৯ পিএম
জনসভায় সাবেক সংসদ সদস্যকে হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

জনসভায় আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টারকে হত্যার ঘটনায় মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি আগামী ২৮ এপ্রিল।

আজ মঙ্গলবার মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় থাকলেও সবপক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় তা পিছিয়ে এই দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।

২০১৬ সালের ১৫ জুন এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে বিচারপতি ওবায়দুল হাসান এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ১১ জন আসামিকে খালাস দেন। 

একই রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং নিম্ন আদালতের দেয়া ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল থাকে।

মামলার তথ্যনুযায়, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় আহসানুল্লাহ মাস্টারকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। পরদিন তার ভাই টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০০৫ সালের ১৬ এপ্রিল বিচারিক আদালত এ মামলায় নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড, ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং ২ জনকে খালাস প্রদান করেন।

পরবর্তীতে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্টের একটি বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে ১১ জনকে খালাস দেন। একই রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং নিম্ন আদালতের দেওয়া ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল থাকে।

আপনার জেলার সংবাদ পড়তে