লৌহজংয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৫:৩৪ পিএম
লৌহজংয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান

মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি-২০২৬ ও সমমানের পরীক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় উপজেলা বেজগাঁও ইউনিয়ন হাটভোগদিয়া লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানের পরীক্ষা  কেন্দ্রের পাশে হেল্প ডেস্ক ব্যানারে সড়কের পাশে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল উদ্যোগে এই আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ  হাবিবুর রহমান অপু চাকলাদারের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।  লৌহজং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের উপহার ও অভিভাবকদের কেন্দ্রের পাশে বসার জন্য চেয়ার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকগন সবাই খুশি হয়ে ও স্বাচ্ছন্দ মনে এ সেবা গ্রহন করেছেন। পরীক্ষার্থীদের উপহার হিসাবে দেওয়া হয় কলম, পেন্সিল, রাবার ও স্কেল এবং বিশুদ্ধ খাবার পানি। একাধিক পরীক্ষার্থী  উপহার পেয়ে খুব খুশি হন। সবাই হাসি মুখে গ্রহণ করেন এবং ছাত্রদলের উদ্যোগ করে প্রশংসা করে ধন্যবাদ জানান । 

অভিভাবকদের মধ্যে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে  উপহার গ্রহণ করতে। জান্নাতুল নেছা নামে একজন অভিভাবক বলেন, ছাত্রদলের উদ্যোগ সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। প্রচন্ড গরমে তারা এসে শিক্ষার্থীদের উপহার  ও আমাদের চেয়ার বসার ব্যবস্থা সহ খাবার পানি নিয়ে পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে মানুষ সেবার করার ইচ্ছে প্রশংসা করতে হয়। মোঃ আব্দুল রহমান নামে আরো একজন অভিভাবক বলেন, আজকের ছাত্রদল আগামী দিনের জাতীয় রাজনৈতিক নেতৃত্বে আসবে।  ভবিষ্যৎ দেশ তারা নেতৃত্বে দিবে।তাদের ছোট ছোট কাজ প্রশংসা দাবি রাখে সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া রইল।  সরকারি লৌহজং কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম আকাশ জানান, 

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ  হাবিবুর রহমান অপু চাকলাদারের পক্ষ থেকে উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃত্বে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থিদের জন্য  শিক্ষা সামগ্রী ও অভিভাবক দের জন্য পানি এবং বসার ব্যবস্থা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য গোলাম আলো রাব্বি, বেজগাঁও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ আসিফ খান ও সরকারি লৌহজং কলেজ  প্রথম বর্ষ  সভাপতি ফয়সাল শেখ, সাবেক কলেজ ছাত্রদল সদস্য শিবলী সরোয়ার সহ লিয়ন মুন্সি, আফজাল ও ফারহান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে