হবিগঞ্জে মাধবপুরের বেজুরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ৭ বোতল নেশাজাতীয় মাদক ‘ইসকাফসহ আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের মাদক ব্যবসায়ী রতনের স্ত্রী। বুধবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র এক প্রেস বিঞ্জপ্তিতে জানান-বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী রতনের ঘরে অভিযান চালিয়ে ১২৯ কেজি গাঁজা এবং ৭ বোতল নেশাজাতীয় মাদক ‘ইসকাফ’ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আদায় করা হয়েছে। আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।