আগামী ২৭শে এপ্রিল উলাশীতে জিয়া খাল খননে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মিছিলটি নাভারণ বাজার থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নেতার আগমনকে স্বাগত জানান এবং কর্মসূচিকে সফল করার আহ্বান জানান। প্রচার মিছিলে উপস্থিত ছিলেন- যশোর- ১ আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধূ, সভাপতি আবুল হাসান জহির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টুসহ বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ।