পটুয়াখালীর কলাপাড়ায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে বিসমিল্লাহ ট্রেডার্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া পৌরসভার নতুন ফেরিঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অর্থদণ্ড কার্যকর করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম করায় ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ ট্রেডার্স কে জরিমানা করা হয়েছে।