বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ - ১ম দিনের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত প্রিলিমিনারি স্ক্রিনিং-পরবর্তী চাঁদপুর জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়ে ১ম দিনের ইভেন্ট "শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ" পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসানের (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত) সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সগণ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে দিনব্যাপী নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। এ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ এবং চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।